রাউজানে মাইজভাণ্ডার গাউছিয়া হক কমিটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান উত্তরসর্ত্তা দায়রা শাখার আয়োজনে বিসিএস উত্তীর্ণ এলাকার কয়েকজন কৃতী সন্তান ও দাখিল, আলীম, এসএসসি, এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। গতকাল শুক্রবার দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় হলদিয়া উত্তর সর্ত্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া হক কমিটি রাউজান ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার মোঃ আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম।

সংগঠক মোঃ মোশাররফ হোসেন ও কাজী মোঃ মোরসেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিদ্যার সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড.নূ. ক. ম আকবর হোসেন। বক্তব্য রাখেন ব্যাংকার এস এম ইয়াকুব, উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ, গাউছিয়া হক কমিটি রাউজান ‘ক’ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান শফি। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্ব শুরু হয় বাদজুমা থেকে। এই পর্বে ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), ফাতেহায়ে ইয়াজদাহম, হযরত গাউছুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভাণ্ডারী (ক.), সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ। এ উপলক্ষে আয়োজিত শান–ই রাহমাতুল্লিল আলামিন সম্মেলনে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোহাম্মদ আবুল বশর জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন শাহানশাহ হযরত সৈয়্যদ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক ড. এ.ওয়াই এমডি জাফর। উদ্বোধক ছিলেন গাউছিয়া হক কমিটি উত্তরসর্ত্তা দায়রা শাখার উপদেস্টা মোহাম্মদ মনছুর আলী চৌধুরী। তকরির করেন প্রিন্সিপাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ইব্রাহীম কাশেম, শায়খ ড. আল্লামা সাইফুল আজম বাবর আযহারি, মুফতি সৈয়্যদ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী, শাহাজাদা সৈয়্যদ মাওলানা আহমদুল হক মাইজভান্ডারী,মাওলানা মুজিবুল হক।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ের বিভিন্ন সড়কে ভাঙন জনজীবনে চরম দুর্ভোগ
পরবর্তী নিবন্ধসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাকলিয়া থানায় বিক্ষোভ মিছিল