আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় বায়েজিদ জালালাবাদ কুলগাঁওস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে গত ১৭ নভেম্বর জশনে উরসে হযরত সিদ্দিক আকবর (রা.) ও আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (দ.) চন্দ্র মাসিক উরস দরবারে আলা হযরত আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন মুনতাজেমে দরবারে আল আমিন হাশেমী হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী (মা.জি.আ)। প্রধান মেহমান ছিলেন শাহসুফি খাদেম মাওলানা বশির উদ্দীন চিশতী (মা.জি.আ)। এসময় বক্তব্য রাখেন আল আমিন হাশেমী দরবারের শরীফের সাজ্জাদানশীন শাহসূফি আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ)। অত্র দরবার শরীফের শাহজাদাগণদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ শাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নজিব হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ মাশহুদুর রহমান হাশেমী ইয়াহিয়া। এতে বক্তব্য রাখেন হাটহাজারী লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ আজিজুল হক হোসাইনী, হাটহাজারী কাটিরহাট হযরত শাহজাহান শাহ (রহ.) দরগাহ্ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা হাফেজ আব্দুল হাই আল কাদেরী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন আল কাদেরী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাফেজ ফখরুদ্দিন আল কাদেরী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ্ আমিনীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান প্রমুখ। এ সময় সভাপতির বক্তব্যে আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) বলেন, হযরত আবু বকর সিদ্দিক (রা.) ছিলেন ইসলামের ইতিহাসে ঈমান, সততা, ত্যাগ, বিনয় ও আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রত্যেক আমল অর্জনের দিক দিয়ে যিনি এক নাম্বার, তিনি হযরত আবু বকর সিদ্দিক (রা.)। রাসুলুল্লাহ (দ.)-এর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, কঠিন সময়ে অবিচল অবস্থান এবং ইসলামের জন্য তাঁর আত্মত্যাগ মুসলিম উম্মাহর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে মিলাদ কিয়াম দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে উরসে হযরত সিদ্দিক আকবর (রা.) ও আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) চন্দ্র মাসিক উরস শরীফ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।







