নগরীর রিডার্স স্কুল এন্ড কলেজ অঙিজেন ক্যাম্পাসের বর্ষ সমাপনী অনুষ্ঠান গত ১৯ নভেম্বর বিদ্যালয়ের অঙিজেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মঈনুদ্দীন কাদের লাভলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লায়ন মো: শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, চিফ কো–অর্ডিনেটর জাহাঙ্গীর হোসাইনসহ সকল শিক্ষক–কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সকল শিক্ষক অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, রিডার্স স্কুল এন্ড কলেজের এই অগ্রযাত্রায় অঙিজেন এলাকার অভিভাবকদের ভালোবাসা ও বিশ্বাসের ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি আজ চট্টগ্রামের শীর্ষস্থানীয় বেসরকারি বিদ্যালয় হিসেবে মানসম্পন্ন শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। দিনব্যাপী আয়োজনে ছিলো শ্রেণীভিত্তিক কেক কাটা, প্রীতিভোজ, গান নাচ, গেম শোসহ আরো নানাবিধ সাংস্কৃতিক ও আনন্দ আয়োজন। সমাপনীতে বিদ্যালয়ের নতুন বছরের ভর্তি কার্যক্রম এবং নতুন পুরাতন বছরের সাফল্যের জন্য দোয়া মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










