দি চিটাগং ট্রাস্টের সভা অনুষ্ঠিত

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) জরুরি সভা গতকাল শুক্রবার নগরীর হাজারী লেইস্থ ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। ট্রাস্টের সহ–শিক্ষা সচিব প্রসুন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে। আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব অনুপ চক্রবর্তী, যুগ্ম সচিব বাসুদেব শীল, সাংগঠনিক সচিব রাজীব দে শম্ভু, স্বাস্থ্য সচিব রানা দাশ, ধর্ম সচিব বিপ্লব চৌধুরী, নির্বাহী সদস্য সমীর চক্রবর্তী, বিপ্লব দত্ত, সাগর দাশ, ঊষা আচার্য্য, রুপনা চৌধুরী প্রমুখ। সভায় আগামী ১৯ ডিসেম্বর নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে ট্রাস্টেী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল এন্ড কলেজে বর্ষ সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প