বরুমচড়া আন্তঃ ওয়ার্ড ফুটবলের ফলাফল

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

সামাজিক ও মানবিক সংগঠন জাফর–আয়েশা ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় বরুমচড়া যুব সমাজের আয়োজনে বরুমচড়া ইউনিয়নে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ জয়লাভ করে। গতকাল বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশ ১–০ গোলে ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে জয়ী হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশু বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসো’র অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
পরবর্তী নিবন্ধছনুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন -২ এর প্রতিযোগিতা উদ্বোধন