ছনুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন -২ এর প্রতিযোগিতা উদ্বোধন

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২–এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত শনিবার ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ছানুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মাস্টার লোকমান আহমদ,রেজাউল হক চৌধুরী, কলি, মোহাম্মদ ইউনুছ। ক্রীড়া কার্যক্রমের দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক মাহবুবুল আলম, রশিদ আহমদ, ক্রীড়া শিক্ষক রুবেল কুমার দে, কোচ মোহাম্মদ এরশাদ,রেফারি আলী আনসারী, কাবাডি খেলোয়াড় জিয়াউল হক, ফখরুদ্দিন, ইসমাইল ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়া আন্তঃ ওয়ার্ড ফুটবলের ফলাফল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে প্রীতি ফুটবল ম্যাচ