সদরঘাট এলাকায় মাদকসেবনসহ বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট এলাকায় মাদকসেবনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সদরঘাটের শুভপুর ও কদমতলীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসেবনের সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলা, ওয়ারেন্ট ও সিএমপি অধ্যাদেশভুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সবমিলে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ১৮ জন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরি নদীতে ভাসছিল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার