সদরঘাটে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৮

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৪:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা-পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশে ১৬ জন, অস্থিতিশীলতা সৃষ্টির মামলায় একজন এবং মারামারির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বরের) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর রাত সাড়ে ৯টা থেকে ৭ নভেম্বর রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত সদরঘাট থানার শুভপুর, কদমতলী ও লোহার গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ১৬ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁদের অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের অভিযোগে ১০৩ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিন (৩৬), ওমর আলী (৩৯), মো. শিপন (৩৭), মো. রিয়াদ (২২), জয় দাস (২৪), মো. হাসিব ইসলাম (২০), এ আল কিবরিয়া (২৬), মো. রিফাত (১৯), মো. সোহান (২৩), মো. মাসুম আক্তার (১৯), আকবর আলী তুষার (২৮), মো. রাজা (৩০), মো. সুজন (২৮), মো. সেকান্দার হোসেন (৩১), অভি রহমান (২২) ও নেজাম (৩০)।

এ ছাড়া ৭ নভেম্বর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের একটি মামলার সন্দেহভাজন আসামি মো. সানজিদ (২৪) এবং মারামারির মামলার আসামি মো. ছালাউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে এসআই মো. শাহীনুর রহমান, এসআই শাহ আলম, এসআই শাহ জাহানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৮ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই গাড়ির সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু, গাড়ি জব্দ