পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক প্রকাশ চাচা খালেকের বড় ছেলে শাহিদুল ইসলাম দুলাল (৬৫) মারা গেছেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। । মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে জানাজার নামাজের পর তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







