নগরীর পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম প্রকাশ জনি, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, পটিয়া উপজেলা যুবলীগের সংগঠক মো. মোশাররফ হোসেন প্রকাশ সুমন, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আলী হোসেন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক ইমামুল হক সায়েম।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারের পর পাঁচজনকে থানায় নেওয়া হয়। যথাযথ পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।












