লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর চক্ষু শিবির

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলীর যৌথ উদ্যোগে গত ৩১ অক্টোবর বোয়ালখালী কধুরখীল বড়ুয়াপাড়ায় দিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় কধুরখীল বড়ুয়াপাড়া ও আশপাশের এলাকার ২ শতাধিকের অধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় চক্ষুজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পরবর্তী চিকিৎসাসেবা গ্রহণের জন্য লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। তিনি বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। তিনি লায়ন্স ক্লাবগুলোকে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, কধুরখীল বড়ুয়াপাড়া, বোয়ালখালীর মতো এলাকায় এমন একটি মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন লায়ন মো. আশিকুল আলম আশিক,ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, ক্লাব সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী (রাশেদ), লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন হেলাল উদ্দীন, অ্যাডভোকেট কে.আর.এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হিরু,লায়ন আব্দুল মান্নান, লায়ন রাজীব বড়ুয়া, লায়ন সমীরন বড়ুয়া,লিও মাহমুদ আলম আকিব, লিও হাছনাতুল করিম রেজা, লিও ইমরুল কায়েস, লিও মাজেদুল ইসলাম জিহাদ, লিও মতিউর রহমান, লিও রক্তিম গুহ ও লিও সায়েদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ট্রেনের সঙ্গে কারের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে