ইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

সভাপতি আদনান শাওন, সাধারণ সম্পাদক কাজী আরফাত

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ইউএসটিসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি ইইই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন), সহসভাপতি একই ব্যাচের প্রীতম সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সপ্তম ব্যাচের কাজী আরফাত এবং যুগ্ম সম্পাদক দ্বিতীয় ব্যাচের রানা ভট্টাচার্য।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম সাগর, অনুষ্ঠান সম্পাদক জিয়াউল মোবারক, কোষাধ্যক্ষ নুরুল আবছার রুবেল, উপ–কোষাধ্যক্ষ রাজিবুল সোহরাব রাজু, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মেহরোজ আফসানা জামান, নারী কল্যাণ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন মুমু, দপ্তর সম্পাদক এস এম মিনহাজুল আলম। কমিটির উপদেষ্টারা হলেন–ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মুনিমুস সালাম ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফৌজদারহাটে বারান্দার গ্রিল কেটে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি