মাওলানা আব্দুল হামিদ (রহ.) সমাজকল্যাণ সংস্থার ১৭তম মাহফিল

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

হযরত মাওলানা আব্দুল হামিদ (রহ.) সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত ১৭তম মাহফিল গতকাল ফটিকছড়ির সুন্দরপুরস্থ বায়তুল হামিদ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পশ্চিম মন্দাকিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সংস্থার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন মহেশখালীর মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুহাম্মদ মিজানুর রহমান আলকাদেরি। মাহফিল উদ্বোধন করেন সংস্থার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন ছোবহানিয়া কামিল মাদ্রাসার আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন এবং বায়তুল হামিদ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ রহমত উল্লাহ, মুহাম্মদ হানিফ, করিম রানা, হাফেজ গোলাম রহমান, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ রায়হানুল হক নাদিম, মুহাম্মদ আলাউদ্দিন, জুনায়েদ বিন কাঞ্চন মুন্না, জোবায়েদ আলম, জাহেদুল ইসলাম, মাওলানা আরমানুল হক, মুহাম্মদ শাহিনূর হাসান প্রমুখ।

মাহফিলকে কেন্দ্র করে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প, বাদ জুমা শিশু–কিশোরদের কিরাত ও নাতে রাসূল (দ.) প্রতিযোগিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাবুয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোডাউন