ডাবুয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাউজান ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, স্মরণ সভা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সম্মাননা ও অভিভাবক সমাবেশ গতকাল শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম।

উদ্বোধক ছিলেন কিউসি শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন অধ্যক্ষ পার্থ প্রতিম ধর। সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মো. কামাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিশ্বজিত মহাজন।

হেড মাওলানা তৈয়বুর রহমান মাইজভাণ্ডারির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওসি মো. সাইফুল ইসলাম, মনছুর মিয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট হায়দার মিয়া, কাঞ্চন কুমার কর, প্রফেসর আবু তৈয়ব, গৌতম মল্লিক, নিরুপ সরকার, দীপন চৌধুরী, লায়ন রুপম বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া রতন, দুলাল তালুকদার, দীপক মুহুরী, মিলন কান্তি দে, অরুণ দাশ, উত্তম কুমার দে, তুহিন চৌধুরী। এতে খেলাধূলার বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ইংলিশ স্কুলের সৌজন্যে পুরস্কার এবং আবদুস ছালাম মাস্টার পরিবারবর্গের পক্ষ থেকে মেধা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মাটিভর্তি ৪ ডাম্পট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধমাওলানা আব্দুল হামিদ (রহ.) সমাজকল্যাণ সংস্থার ১৭তম মাহফিল