দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ অর্থনৈতিক চাপে রয়েছেন।
তিনি গতকাল শনিবার সকালে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার কাউন্সিল অধিবেশন এবং বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাউন্সিল শেষে জ্বালানি তেল–গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আবুল কাশেম নূরী বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। খুন–গুম, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খোরশিদ আলমের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ এবং যুগ্ম সচিব মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আনম মাসউদ হোসাইন আলকাদেরী। কাউন্সিলে সর্বসম্মতিতে অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশিদ আলমকে সভাপতি, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আলকাদেরীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা করিম উদ্দিন নূরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কো–চেয়ারম্যান আল্লামা শফিউল আলম নেজামী, শাহজাদা সৈয়দ বদরুল হক আলকাদেরী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, মঈনুদ্দীন চৌধুরী হালিম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী, উপাধ্যক্ষ আব্দুল অদুদ, অধ্যক্ষ আবুল এরফান লোকমান চিশতি, অধ্যক্ষ কাজী কামরুল আহসান, আল্লামা আবুল হাসান ওমাইর রেজভী, অধ্যক্ষ হেলাল উদ্দিন, সৈয়দ জুন্নুরাঈন, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আলকাদেরী, এনামুল হক ছিদ্দিকী, স.ম এনামুল হক, অধ্যক্ষ মারফাতুন নুর, মুফতি জয়নাল আবেদীন জিহাদী, অধ্যক্ষ আ.উ.ম ফারুক হোসাইন, মাওলানা করিম উদ্দিন নূরী, কাজী হাসানুল করিম মুনিরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাস্টার ইছমাইল, মাওলানা ওমর ফারুক নঈমী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নাছির উদ্দিন রুবেল।












