ষাটের উপর বয়স হলে
কেউ শুনে না কথা।
নাতি নাতনি ছেলে আর বৌ
মনেতে দেয় ব্যথা।
মল মূত্র ভেজা বিছানায়
থাকি রাত দিন।
গন্ধ শরীর নিয়ে যেন
কাটে আমার দিন।
রুমে থাকি একা একা
কেউ রয় না সঙ্গে
নেয় না আমার খোঁজ খবর
আতঙ্কে ঘুম ভাঙে।
অবহেলায় খাওয়ায় ওরা
তুচ্ছ তাচ্ছিল করে
আমি যেন ঠিক বোঝা হলাম
নিজের গড়া ঘরে।












