মাটিরাঙায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে মাটিরাঙা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

উম্মে তাহমিনা মিতু বলেন, অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার দায়ে মো. রানাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও পাহাড় কাটা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সর্বোচ্চ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধইউএসটিসি ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন