আন্দরকিল্লাস্থ দি চিটাংগা আর্বান কো–অপারেটিভ সোসাইটির ১০৪তম বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম–নিবন্ধক দুলাল মিঞা।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা সিফাত উল্লাহ তাসনিম। বিশেষ অতিথি ছিলেন জেলা উপ–সহকারী নিবন্ধক গাজী মু. ওমর ফারুক চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রকৌশলী বিপ্লব দাশ, সমিতির সম্পাদক রুনু ভট্টাচার্য্য।
বক্তারা বলেন, সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র পূঁজিকে একত্রিত করে যৌথ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ অবদান রাখে। মূল অধিবেশনে সমিতির সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সহ–সভাপতি প্রকৌশলী বিপ্লব দাশ, সম্পাদক রুনু ভট্টচার্য্য, সদস্য মুক্তিযোদ্ধা সত্যজিৎ পালিত, সুমিত্র শংকর আইচ, উজ্জ্বল কান্তি চৌধুরী, শ্যামল কুমার চৌধুরী ও অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য বক্তব্য রাখেন। সভায় সদস্যদের মধ্যে এবার ৪৫% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিশ্বজিৎ পালিত, বিপ্লব কুমার চৌধুরী, নিতাই চন্দ্র গুপ্ত, দিলীপ কুমার দত্ত, অনুপ রক্ষিত, সুমন কান্তি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











