ডেনফোর্থ এভেনিউস্থ বিডি ফিউশান রেস্টুরেন্টে গাউসিয়া কমিটি বাংলাদেশ টরেন্টো শাখা কানাডার অভিষেক অনুষ্ঠান গত ২৪ নভেম্বর সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির উপদেষ্টা ডা. মাহবুবর রহমান।
পবিত্র কোরআন তেলওয়াত করেন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক কাইছার উদ্দীন ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পাঠ করেন দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ ইরফান। কেন্দ্রীয়ভাবে অনুমোদনপ্রাপ্ত কমিটির সবাইকে শপথ পাঠ করান গাউসিয়া কমিটি টরেন্টো শাখার উপদেষ্ঠা ও আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য নূর মোহাম্মদ মেমন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি টরেন্টার প্রেসিডেন্ট মনজুর চৌধুরী। নব গঠিত কমিটির সবাইকে পরিচিতি উপস্থাপন করেন কমিটির উপদেষ্টা মুনির উদ্দীন। আখতার হোসেন চৌধুরী লুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেকে আলেচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিয়া আজম, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক হাছান ইউনুছ টিটো। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হামিদ, সাকিব মাজহার, সাকিব করিম, আলী আশফাক খান, মোহাম্মদ রাকিব আলম, আল আমিন, মোস্তফা কায়সার প্রমুখ। এতে টরোন্টোতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে অংশগ্রহণ করেন।
অভিষেক শেষে হুজুর পীর–এ–বাঙাল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (ম.জি.আ) ভার্চুয়ালি যুক্ত হয়ে নবগঠিত কমিটির জন্য গুরত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় হুজুর কেবলা দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











