৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

অভিনয়, নির্মাণ ও লেখালেখি বিভিন্ন পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন কুসুম শিকদার। তবে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকার। দীর্ঘ ৯ বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন তিনি। গানটির নাম ‘প্রবল ঘোর’।

এর কথা লিখেছেন কুসুম নিজেই। ‘প্রবল ঘোর’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। জানা গেছে, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। তবে এত দিন পর মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে প্রকাশ করা হলো গানটি। ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেন কুসুম। সেই হিসাবে ৯ বছর পর আবারও নিজের লেখা গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি। কুসুম সিকদার বলেন, এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে।

পূর্ববর্তী নিবন্ধনতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’
পরবর্তী নিবন্ধপল্লব গুপ্তের একক আবৃত্তিসন্ধ্যা