‘তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে’–এ প্রতিপাদ্যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ–এর দ্বিতীয় আয়োজন ষড়কবির গানের অনুষ্ঠান ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’। আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর টিআইসিতে থাকবে এ আয়োজন।
ষড়কবির বাংলা গানে বাঙালির ভান্ডার পরিপূর্ণ। সাথে বাউল, লালন, শাহ আবদুল করিম, রাধারমণ, হাছন রাজা, ভাটিয়ালি, ভাওয়াইয়া…। বাঙালি চাইলে সংগীতের ভান্ডার দিয়ে বিশ্বজয় করতে পারে। কিন্তু চায় কি? এ আয়োজনের ষড়কবিরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, দিলীপকুমার রায় ও কাজী নজরুল ইসলাম। অনিরুদ্ধ বড়ুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আহমেদ নেওয়াজ ও অনুপ সাহা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











