জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার, পরীক্ষা চলবে ২৪ ঘণ্টা পর্যন্ত

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্বিতীয়বারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই সরবরাহ শুরু হয়। এবারের পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। খবর বিডিনিউজের। এর আগে গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মত জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। সেদিন পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়।

প্রথম দফার পরীক্ষা শেষে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের কাজ চলে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত বিদ্যুৎ সরবরাহ শুরু হল।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন আহত তানিয়া, একই পরিবারের পাঁচজনই প্রাণ হারালেন
পরবর্তী নিবন্ধবিদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার সুইডেন আসলাম