বাংলাদেশের প্রথম প্রমিলা আয়রনম্যান ও পদকপ্রাপ্ত সাইক্লিস্টদের সংবর্ধনা

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম প্রমিলা আয়রনম্যান, চট্টগ্রামের গর্ব সাজিয়া সুলতানা হ্যাপি এবং ৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের হয়ে পদকপ্রাপ্ত সাইক্লিস্টদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গতকাল ১০ অক্টোবর শনিবার বিকালে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য আবু হেনা মোস্তফা কামাল টুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএ পরিচালক মো. সাইফুল্লাহ মনসুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য মো. মামুন উদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, আলী হাসান রাজু, শর্মিষ্ঠা রায়, সরোয়ার আলম চৌধুরী মনি ও সংবর্ধ্বিত সাইক্লিষ্টবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সংবর্ধিত প্রমিলা আয়রনম্যান ও পদকপ্রাপ্ত সাইক্লিস্টদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চল-২ এর ৪র্থ রাউন্ড সম্পন্ন
পরবর্তী নিবন্ধব্রাদার্স ও জুনিয়র ট্রেনিং একাডেমির জয়লাভ