জাতীয় দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চল-২ এর ৪র্থ রাউন্ড সম্পন্ন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতা,চট্টগ্রাম অঞ্চল–২ এ ৪র্থ রাউন্ডে চট্টগ্রামের দিব্য দাশ চাঁদপুর জেলার মিজানুল ইসলামকে পরাজিত করে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে। সমান খেলায় ৩.৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের ফিদে মাষ্টার আবদুল মালেক, সাইফুল আজম ও মোহাম্মদ ইমন দ্বিতীয় স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের আহনাফ ঈশান,তুষিন তালুকদার,ঋষিন তালুকদার, সিদার্থ মন্ডল,রাফি ইসলাম,ইফতখার আলম,আহমেদ আফরাজ, কক্সবাজারের সদীপ দে,আতাউর রহমান, চাঁদপুরের মিজানুল ইসলাম, ফেনীর রবিউল ইসলাম ৩য় স্থানে আছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত খেলায় মালেক ঋষিনকে,ইমন কুতুবকে,সাইফুল মুজিবুরকে,ইফতেখার সুরিদকে, সদীপ রত্নজয়কে,আপরাজ সুলতানকে, আতাউর সাইফুলকে,দীপংকর সাকায়াতকে, রাফি বিজয়কে, মন্ডল বজলুরকে পরাজিত করে। চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার চ্যাম্পিয়নরাসহ মোট ৫৫জন দাবাড়ু এতে অংশ গ্রহন করছেন। ৫ দিনব্যাপী এই রেটিং টুর্নামেন্ট ৭রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্টের শীর্ষ ৫জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিত ৫০তম জাতীয় বি দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ দাবা ফেডারেশন ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজেলেদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রথম প্রমিলা আয়রনম্যান ও পদকপ্রাপ্ত সাইক্লিস্টদের সংবর্ধনা