পোর্ট সিটি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) গত ৮ ও ৯ অক্টোবর দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন : কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক এ সম্মেলনে দুই দিনে মোট ২০৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। দুইদিন ব্যাপী এই সম্মেলনে মোট ২৮৬ টি গবেষনাপত্র গৃহীত হয়। এর মধ্যে প্রথম দিনে ১১৭টি এবং দ্বিতীয় দিনে ৯০টি গবেষণাপত্র উপস্থাপিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহমেদ রতন। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির।

পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন এবং দেশি–বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদও বক্তব্য দেন। সম্মেলনের সভাপতি ও পিসিআইইউর আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্য এবং রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন–ড. নি গুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, চবির সাবেক উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং মালদ্বীপের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লাহ রশিদ।

দ্বিতীয় দিনে দুটি পর্বে আরও ৯০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এদিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিয়েতনামের ড. দাও ক্যাম থুই, চীনের ড. জুন শু এবং ড. অদিতি শর্মা।

সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য দ্বিতীয় দিন একটি রিভার ক্রুজ এর আয়োজন করা হয়। সন্ধ্যায় পিসিআইইউ কালচারাল ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাপনী অনুষ্ঠানে সেরা গবেষণাপত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জহির আহমেদ রতন, ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ আশরাফুল জামান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আমিন এবং সিডিএ অ্যাভিনিউর অপারেশন ম্যানেজার ইমরান। এছাড়া পিসিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, আলী আজম স্বপন ও আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী সম্মেলনে অংশগ্রহণকারী দেশি–বিদেশি অতিথি, গবেষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে বিদেশি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস’ ক্লাবে সিনেম্যাক্সের উদ্বোধন