চট্টগ্রামে আরো ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। এখন মৃত্যু হয়েছে ২১ জনের। চলতি অক্টোবরে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ জন, চট্টগ্রাম সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ জন।

এদিকে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন, মৃত্যু হয় ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ২ জনের। জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় ২ জনের। জুনে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন এবং ফেব্রুয়ারিতে আক্রান্ত হন ২২ জন, মৃত্যু হয় একজনের। জানুয়ারিতে আক্রান্ত হন ৬৮ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে দুই অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার