বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিল আজ বুধবার বিকাল ৪টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করবেন ইসলামী চিন্তাবিদ, মদীনাতুল উলূম কামিল মাদরাসা ঢাকার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ ওয়ায়েজিন হিসেবে আলোচনা করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান এবং আইআইইউসি’র প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আজহারী। মাহফিলে সভাপতিত্ব করবেন মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।











