চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর একদিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১৭ জনের।
গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৭ জনের। মৃত্যু হয়েছে ১২ জনের। গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, সিএমএইচ হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন।
এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত হন ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৭৩২ পুরুষ, ৯৭১ জন মহিলা এবং ৭৬০ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন, মারা যান ২৭ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন।












