নোলকজানের পালা মঞ্চস্থ ৪০ নাট্যকর্মীকে সংবর্ধনা

৫৩ পেরিয়ে অরিন্দম

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

অরিন্দম নাট্য সমপ্রদায়ের আয়োজনে ‘৫৩ পেরিয়ে অরিন্দম, সৃজনে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘নোলকজানের পালা’ নাটকের পরিবেশনা। একই আয়োজনে নাট্যাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নাট্যকর্মীকে ‘অরিন্দম উত্তরীয়’ প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠানে ‘৪০ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান’ পর্বে বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যকর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। উত্তরীয়প্রাপ্তরা হলেন : মো. আবু তাহের, দিব্যেন্দু উদাস, অসীম দাশ, মঈন উদ্দিন কোহেল, আলোক মাহমুদ, তাপস শেখর, মনসুর মাসুদ, মোহাম্মদ খালেদ হেলাল, নুর নবী মিরণ, এ এইচ এম জাহাঙ্গীর, সালাউদ্দীন ভূঁইয়া, মুশফেকুর রহমান লিটন, বিক্রম চৌধুরী, উদয়ন কুমার বিশ্বাস, হাসান আহমদ খান, সাবিরা সুলতানা বীণা, বিজন মজুমদার, . কুন্তল বড়ুয়া, সুচরিত খোকন, রূপেশ কান্তি দে, চন্দন চৌধুরী, সুপক দাশ মানু, শ্যামা প্রসাদ চক্রবর্তী, মাহবুব রহমান, শারদ মাযহার, মীর রেজুয়ান হোসেন টিপু, কঙ্কন দাশ, সুজিত দাশ, দীপক চৌধুরী, সাহিদ উদ্দিন আহমেদ, শুভ্রা বিশ্বাস, সুশোভন চৌধুরী, সুচরিত চৌধুর, শেখ আনিস মঞ্জুর, মো. আবু তাহের, আহমেদ নেওয়াজ, দেবাশীষ রায়, রাজীব বিশ্বাস, স্বপন ভট্টাচার্য্য ও দীপাংকর দস্তিদার। অনুষ্ঠানমালায় নাট্যচর্চা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদানের পাশাপাশি নাট্য পরিবেশনার আয়োজন করা হয়। আজ মঞ্চস্থ হবে নাটক ‘কবি’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাতেখড়ি স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.১৪ কোটি টাকা