বেকারিসহ দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ভেজাল বিরোধী অভিযানে নগরে একটি বেকারিসহ দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, অভিযানে কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর, মেয়াদবিহীন পণ্য বিক্রির জন্য মজুদ রাখা ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে হাজীপাড়ার ‘গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও ফুটপাতে ঝুকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ‘রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট’–কে করা হয় ১৫ হাজার টাকা জরিমানা।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ডিজিটাল নাগরিকত্ব ও ভুল তথ্য প্রতিরোধবিষয়ক সংলাপ
পরবর্তী নিবন্ধ‘বিশ্ববাজারে কাজের সুযোগ প্রসারে তৃতীয় ভাষা শেখার বিকল্প নেই’