হাতেখড়ি স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার বিভিন্ন গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলাম কার্যক্রম হিসেবে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব ও কবি নজরুলের জীবন দর্শন তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন আযোজক কমিটির আহবায়ক পার্থ সারথী আইচ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তামান্না হোসেন ভূঁইয়া।

উপস্থিত ছিলেন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। শেষে অধ্যক্ষ আয়োজন কমিটির সদস্যাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয়ে ফাইনালের কাছাকাছি ইস্পাহানি কর্ণফুলি
পরবর্তী নিবন্ধনোলকজানের পালা মঞ্চস্থ ৪০ নাট্যকর্মীকে সংবর্ধনা