রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

‘মেধার বিকাশ, সৃজনের উচ্ছ্বাস–সাহিত্য–সংস্কৃতিতে রিডার্সের নতুন আভাস’–এই স্লোগানকে প্রতিপাদ্য করে রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন স্কুল সাংবাদিক আলমগীর সবুজ, লায়ন মো শফিকুর রহমান চৌধুরী, সোহেল ইয়াসিন, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, প্রশাসনিক কর্মকতা আশরাফুল হক আকিব এবং কো অর্ডিনেটর মো. তানভীর হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামসাত জাহান।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানবিক, আদর্শবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইরিন সাকী ও শ্রাবন্তী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদিলীপ রঞ্জন ভৌমিকের ‘কালের পরিক্রমণ’ গ্রন্থের পাঠ উন্মোচন