বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন গতকাল মঙ্গলবার সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব অরুন কান্তি মল্লিকের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পরিষদের আহবায়ক অ্যাড. প্রণব মজুমদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত শিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, অসামপ্রদায়িক চেতনা, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবকল্যাণের আদর্শ প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী ৬ নভেম্বর জিইসি কনভেনশন হলে নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে থাকছে পার্থসারথি পূজা, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান, সমবেত গীতাপাঠ, নবনির্বাচিত সংসদের শপথবাক্য পাঠ, অভিষেক অনুষ্ঠান, গীতি আলেখ্য, সংবর্ধনা, আলোচনা সভা, অন্নপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন।
অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ ও পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি থাকবেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা থাকবেন সাঈদ আল নোমান এমপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন–কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, দিলীপ কুমার ভট্টাচার্য্য, লায়ন শম্ভু দাশ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, দেব্রত দাশ, সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, দেশপ্রিয় চৌধুরী বিনয়, ডা. অঞ্জন কুমার দাশ ও প্রীতম চৌধুরী, সুশীল দত্ত, পলাশ কান্তি নাথ রণী, এস প্রকাশ পাল, যীশু সেন, রাশু কান্তি বিশ্বাস, বিপ্লব পাল চৌধুরী, সুমন দাশ, ডা. রুপম রুদ্র, শিল্পী চৌধুরী, ডা. দেবাশীষ মজুমদার, সজীব দত্ত সৌরভ, সজিব মজুমদার, মোহন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












