জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ কোটি চারা রোপণের ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি। গতকাল জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে গাছের চারা বিতরণ এবং আইনজীবী হেলথ সেন্টারে ইসিজি মেশিনের কার্যক্রম সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ ও আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদ, চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। আইনজীবী সমিতির এই পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি আইনজীবীদের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হেলথ সেন্টারে ইসিজি মেশিন স্থাপন অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন এরশাদ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং হেলথ সেন্টারে নতুন ইসিজি মেশিনের কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ–সভাপতি সেলিমা খানম, সহ–সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সিনিয়র আইনজীবী সামি উদ্দিন, সাবেক সভাপতি আবদুস সাত্তার, জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, পাঠাগার সমপাদক তৌহিদ হোছাইন সিকদার, ক্রীড়া সমপাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম টিপুসহ সমিতির সংশ্লিষ্টরা।












