রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

মানুষ খুঁজি

চতুর্দিকে কাদা আবার

চতুর্দিকে ধাঁধা

আলোর কথা ভালোর কথা

বলতে গিয়ে বাধা।

কোথায় পাবো সূর্য কিরণ

কোথায় চাঁদের আলো

কোথায় পাবো শান্তি ও সুখ

কোথায় পাবো ভালো।

দুচোখ জুড়ে বিষণ্নতা

দুচোখ জুড়ে ধুধু

দল খুঁজি না, বল খুঁজি না

মানুষ খুঁজি শুধু।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ৫ কোটি চারা রোপণের ঘোষণা যুগান্তকারী পদক্ষেপ
পরবর্তী নিবন্ধভিউয়ের বাজারে মনোযোগ যখন পণ্য