কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা গত শনিবার সিবিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন। তিনি বলেন, জীবনে উন্নতি করতে কিংবদন্তি লোকদের অনুসরণ করতে হবে। কারো অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। বক্তব্য দেন সিবিআইইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কউক চেয়ারম্যানের সহধর্মিণী ডা. আসমা চৌধুরী। প্রধান অতিথি কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান গোলাম মওলা।
এ সময় রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মলয় সরকার, প্রক্টর মোহাম্মদ বদিউল আলম, সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইর, সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










