‘মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন’–এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ আনোয়ারুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মোহাম্মদ আনোয়ারুল কবির বলেন, সব ধরনের নেশা ক্ষতিকর নয়; বরং বই পড়া, জ্ঞান অর্জন ও মানুষের সেবা করার মতো ইতিবাচক আসক্তি মানুষের জীবনকে সুন্দর ও কল্যাণমুখী করতে পারে। তবে যে নেশা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তা থেকে সবাইকে দূরে থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের জীবন এখনো ফুলের মতো সুন্দর ও সম্ভাবনাময়। এই সময়টিই নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার উপযুক্ত সময়। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা উম্মে খায়রা রুমি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন। অনুষ্ঠানের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মশা নিরোধক স্প্রে, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










