সন্দ্বীপে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে একতা সংঘ জয়লাভ করেছে। এস এস সি ব্যাচ ২০২৫ আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টে এটি ছিল প্রথম ম্যাচ। নির্ধারিত সময়ে বাংলা বাজার ফুটবল একাদশ এবং সন্দ্বীপ ক্রীড়া একতা সংঘের খেলাটি ১–১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে সন্দ্বীপ ক্রীড়া একতা সংঘ ৩–২ মগধরা বাংলাবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এতে ম্যান অব দ্য ম্যাচ মো. রিফাতকে ক্রেস্ট প্রদান করেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন,সন্দ্বীপ ফুটবল একাডেমির কর্মকর্তা আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক এন এইস নাঈম খান। এ সময় উপস্থিত ছিলেন কোচ মো. নজরুল ইসলাম ফরহাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কমিটির সদস্য মো. আফসার,মো. মিনহাজ, নয়ন দাস, আকিব, মহসিন, ম্যাচ পরিচালক গোলাম মাওলা প্রমুখ।












