সীতাকুণ্ড উপজেলার ৪নং ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের দেওয়ান ভুঁইয়া বাড়ির মরহুম অ্যাডভোকেট কবির আহমদের জ্যেষ্ঠ পুত্র হাসান মাহমুদ খসরু গত ১৭ আগস্ট ভোর ৬:১৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞাপ্ত।












