রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

রংপুর নগরীর একটি বাসা থেকে স্বামীস্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে চারটি লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি নাজমুল কাদের জানান। নিহতরা হলেনজিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে প্রার্থী চক্রবর্তী। খবর বিডিনিউজের।

পুলিশ বলছে, গণপতি চক্রবর্তীর স্ত্রী ও কন্যার লাশ পাওয়া যায় ছাদের সিঁড়িতে। প্রিয়ম চক্রবর্তীর লাশ পাওয়া যায় বিছানার নিচে। আর গণপতি চক্রবর্তীর লাশ পাওয়া যায় ছাদের এক প্রান্তে।বাসার ভেতর লাশ পচার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে রয়েছে। মেঝেতে কাপড়চোপড় ও গয়নার বাক্স পড়ে ছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবকের ৭ দিনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহাসান মাহমুদ খসরু