জরিনা-মফজল সিটি কর্পোরেশন কলেজে নবাগত অধ্যক্ষকে বরণ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

জরিনামফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারকে কলেজের গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়া হয়। গত বুধবার কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান কমিটির আহ্বায়ক অধ্যাপক অমল দাশের সভাপতিত্বে ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হরমোজ শাহ বেলাল। বিশেষ অতিথি ছিলেন কলেজের সদ্যবিদায়ী অধ্যক্ষ হাজেরা খাতুন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক শিপুল দে। আলোচনায় অংশ নেন অধ্যাপক বিজয় চন্দ্র নাথ, অধ্যাপক ইসরাত জাহান মিলি, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবু হেনা মোহাম্মদ মহসীন ও অফিস সহকারী পিযুষ বিশ্বাস।

সংবর্ধনা সভায় বক্তারা কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের দায়িত্বপালনে সফলতা এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। সংবর্ধনার জবাবে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। তিনি তার দায়িত্বপালনকালীন কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সবশেষে কলেজে কর্মরত শিক্ষকের সন্তানের মধ্যে যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদুনিয়া ও আখেরাতের শান্তির লক্ষ্যে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধদেশ ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সীতাকুণ্ডের মানুষ প্রতিহত করবে