যেকোনো কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম

কর্মশালায় চুয়েট ভিসি

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশবিদেশের বিশিষ্ট শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেয় এ ধরনের কর্মশালা।

যেকোনো কর্মশালা শিক্ষার্থীদের জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের এসব শিক্ষামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। একই সাথে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষক ও গবেষকদের চুয়েটে যুক্ত করে শিক্ষা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

তিনি গতকাল সোমবার আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এন্টেনা এন্ড প্রোপাগেশন সোসাইটি চুয়েট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ‘দ্যা এন্টেনা ওডিসি’ শীর্ষক এন্টেনা, প্রোপাগেশন ও ওয়্যারলেস টেকনোলজিসের উপর টেকনিক্যাল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির অধ্যাপক ড. কারু ইসেল্লে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফয়েজ আহমেদ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক দেবপ্রসাদ দাস। এতে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন শিক্ষার্থী প্রিয়া দেব এবং শাহরুখ খন্দকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসার্কেল : তরুণদের জন্য রবির নতুন অধ্যায়