সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নগরে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার পৃথক খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপি : প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ জোহর নগরের নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।
দক্ষিণ জেলা বিএনপি : বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বাদ আসর নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। এসময় তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন ছিলেন না, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। দেশের জন্য তাঁর মতো আত্মত্যাগকারী নারী রাজনৈতিক নেতা ইতিহাসে বিরল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মো. রফিক সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন ইফতু, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন ও মোস্তফিজুর রহমান।
নগর ছাত্রদল : বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বাদ আছর নাছিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, মোহাম্মদ আনাছ, নূর জাফর রাহুল, সদস্য আবু কাউছার, দেলোয়ার হোসেন শিশির, আবু হাসনাত জুয়েল ও আব্বাস উদ্দিন।
চট্টগ্রাম–১০ সংসদীয় আসন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এর পক্ষ থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় অনলাইনে যুক্ত ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, এস কে খোদা তোতন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদুল আলম, কামরুল ইসলাম, এডভোকেট মাঈনুদ্দিন, খোরশেদুর রহমান ও জসিম উদ্দিন জিয়া।
দেশরক্ষা তারেক মঞ্চ : খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গতকাল নগরের পাহাড়তলী স্কুল মাঠে খতমে কোরআন, দোয়া, মোনাজাত ও তবারোক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম।
প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। নগর যুবদলের সাবেক সহ সভাপতি এমকেএম ফজলুল হক সুমন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, শহিদুল্লাহ বাহার, হেলাল হোসেন, জহিরুল জক টুটুল, শাহজালাল পলাশ, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ ও সাখাওয়াত কবির সুমন।
পটিয়া : পটিয়া উপজেলা মডেল মসজিদে গতকাল শনিবার উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন। তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করে তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন খোরশেদ আলম। উপস্থিত ছিলেন নুরুল আমিন, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আবুল ফয়েজ, সৈয়দ মনির আহমেদ সেলিম, মো.মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদ, শাহজাহান চৌধুরী, মীর জাকের আহমেদ, নাছির উদ্দীন, জাহেদুল হক, অহিদুল আলম চৌধুরী পিবলু, আবছার উদ্দীন সোহেল, হাবিবুর রহমান রিপন, আবদুল কাদের, মাহবুল আলম পারভেজ, মিজানুর রহমান, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, এস. এম. হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান প্রমুখ। মোনাজাত পরিচালা করেন মাওলানা ইরফানুল ইসলাম।
খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় : হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৫ আগস্ট বিদ্যালয় মাঠে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক, নাসির উদ্দিন, নওশাদ আলী, ইলিয়াস খান, নুর আলম, মোহাম্মদ ইসকান্দার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বাবুল, রিপন হোসেন, কামাল মেম্বার প্রমুখ।
সীতাকুণ্ড বিএনপি : বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার উপজেলার ফৌজদারহাটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম–মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সালামত উল্ল্যাহ সালাম, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, ফজলুল করিম চৌধুরী, সোলায়মান মঞ্জু, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, নুরুল আনোয়ার চেয়ারম্যান, কামাল উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, মোজাহের উদ্দিন আশরাফ,খ.ম.নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, ইদ্রিস মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, সোলায়মান রাজ, আলাউদ্দিন মাসুম, হেলাল উদ্দিন বাবর, শরীফ চৌধুরী, সাদেক, বেলাল প্রমুখ।
কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল : গতকাল শনিবার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট জামে মসজিদে বাদ আসর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, আলকরণ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম দীপু, ইমরান সিদ্দিকী জেকসন, জিয়া সংগঠনের উপদেষ্টা মো. লিয়াকত, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম কার্জন, মোবারক হোসেন, মো. সায়েম, মো. শফিক, মোহাম্মদ ইয়াসিন, জাহিদুল হক সোহেল, মোহাম্মদ জসিম, মো. কবির, মোহাম্মদ মনু মিয়া প্রমুখ।












