বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে আহবায়ক ব্যাংকার মোহাম্মদ মেহরাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্যসচিব মোহাম্মদ জয়নাল আবেদীন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাছান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম এমপি।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা আকতার নবী চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দীন, মো. ফজলুল কাদের, শ্যামল কান্তি বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী, প্রদীপ ধর, এমএ কাশেম,আবদুর রহৃান সওদাগর, শাহেদা আকতার,অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মো সেলিমুর রহনান, হাজী আমির হোসেন, এহসান উল্লাহ মানিক, সাজেদুর রহমান মিলটন,আলমগীর বাবুল, জাহিদুল ইসলাম, মৌলানা মো হামেদ, তানজিম উদ্দীন পাপন, মোহাম্মদ সোলায়মান, রুহুল আমিন, আবদুল মান্নান ও আশরাফুজ্জামান রবিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, গৃহবধূ থেকে সফল নায়ক
বেগম খালেদা জিয়া। তিনি সংগঠনকে উপজেলা থেকে গ্রাম পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষার্থে ভূমিকা রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












