ফয়’স লেক বেইস ক্যাম্পে ৯– ১৪ বছরের বাচ্চাদের দক্ষতা উন্নয়নে এক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১২ টা থেকে শুরু হওয়া কর্মশলায় প্রথমেই শেখানো হয় পাহাড়ি অঞ্চলে ক্যাম্পে অবস্থানের সময় কিভাবে নিজেরাই টেন্ট ও হ্যামক তৈরী করে অবস্থান করতে হয়। এরপর শেখানো হয় দিক নির্দেশনা; যা কোনো অপরিচিত স্থানে কম্পাস ব্যবহার করে সঠিক দিক বের করা। এরপরের পর্ব ক্ষুদ্র পরিসরে রান্না শেখানো কোথাও বেড়াতে গেলে কিংবা ভিন্ন পরিবেশে নিজের প্রয়োজন মেটানো সম্ভব হয়। এই প্রশিক্ষণে বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে গেলে আশপাশে থেকে সহযোগিতা নেয়া কিংবা ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে নিরপদে অবস্থান করা নিরাপত্তা নিশ্চিন্ত করা। নগরজীবনে সুস্থ স্বাভাবিক নিরাপদে চলাচর করার জন্য ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা ও হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশলায় দুপুরের খাবার সময়ে যথাযথ বর্জ্য নিষ্কাশনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এই আলোচনায় প্লাষ্টিক বর্জ্য, জৈব সার পরিণত হতে পারে এরুপ বর্জ্য, দুর্ঘটনাজনক ও মেডকেল দ্রবাদি এবং তরল পদার্থ নিষ্কাশন ও প্লাস্টিক ও ঘরের পুরাতন জিনিস ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার উপযোগী গড়ে তোলার কার্য পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সচেতনমূলক জ্ঞান প্রদান করা হয়েছে। পরিশেষে পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে গাছের চারা রোপন পরিচর্যা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কর্মশলায় শিশু কিশোরদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের দায়িত্বে ছিলেন ইশরাত জাহান তানহা, মোঃ জুবায়েদ ও মোঃ তোফায়েল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।












