নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি পরীক্ষা ২০২৬ এ এবারও সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আবু তালেব বেলাল জানান এবার এসএসসি পরীক্ষায় ৫০৮ জন অংশগ্রহণ করেছে, উত্তীর্ণ হয়েছে ৪৭৯ জন। এর মধ্যে জিপিএ– ৫ পেয়েছে ১১৫ জন। পাশের হার ৯৩.৭২ শতাংশ। অধ্যক্ষ বলেন,এ অর্জনের জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের একাগ্রতা ও নিষ্ঠার সাথে পাঠদান, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সচেতনতা সর্বোপরি মেয়র ডা. শাহাদাত হোসেনের তদারকি ও সুদৃষ্টি এ অর্জনের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।










