হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানের পাসের হার ১০০ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১১৭ জন শিক্ষার্থী এ+ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর ৭০.৪৮ শতাংশ। এছাড়া ৪৮ জন শিক্ষার্থী এ এবং ১ জন শিক্ষার্থী এগ্রেড লাভ করেছে।

উল্লেখ্য , ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের এ+ অর্জনের হার ৮৬.২৭ শতাংশ। দুপুর ১২ টায় শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এসময় উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, বাংলা এবং ইংরেজি ভার্সনের শ্রেণী শিক্ষকগণ, সমন্বয়কারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমিক উৎকর্ষতা অর্জন করাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ফেস্ট