প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ফেস্ট

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ‘মেন্টাল হেলথ ফেস্ট’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান মনোকার্নো ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চের যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।

গতকাল সোমবার অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মেন্টাল হেলথ ফেস্ট শিক্ষার্থীদের মানসিক সুস্থতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত নিজের মানসিক অবস্থা বোঝা, প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপট ও বিভিন্ন জাতীয় ঘটনাবলি তরুণ সমাজের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে ; তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এ ধরনের কর্মসূচি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাফল্য
পরবর্তী নিবন্ধচবিতে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ