বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে বিআরটিসি মার্কেট কার্যালয়ে নবগঠিত চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা পরিষদের আহ্বায়ক শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবহন শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এসময় সমন্বয় পরিষদ যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু ফয়েজ বলেন, আমাদের এই দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যথায় দাবি পূরণের জন্য চট্টগ্রামের গণপরিবহন চালক–শ্রমিকদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। সভাপতির বক্তব্যে শাহে আলম হাওলাদার দাবি আদায়ে আগামী দিনে গৃহীত প্রতিটি আন্দোলন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন শান্ত, মো. নূরুল আবছার, মো. আমির হোসেন, মো. ইউসুফ নবী সুমন, মো. কামরুজ্জামান আজিজ, মো. খলিলুর রহমান, মোহাম্মদ শফি, মো. মধু সরকার, মো. শাহিন সিকদার ও মোহাম্মদ জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










