নগরীর খুলশীতে ডাকাতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. জসিম প্রকাশ সিলেটি জসিম। গত শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ময়মনসিংহের ভালুকা এলাকায় অবস্থান করছে–এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, খুলশী থানার একটি ডাকাতি মামলায় জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। গ্রেপ্তার পরবর্তী তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।












